1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শাহজাদপুরে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচাদের বিরুদ্ধে তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় মিলল পায়ের খন্ডিত অংশ ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ নেত্রকোনায় স্ত্রী নার্সের হাত ও পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক সুন্দরবনে ১৫ শ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার আনোয়ায় পারকি পর্যটন কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

২ মাস পর কমলাপুর থেকে উদ্ধার মুস্তাকিম, ফিরল মায়ের কোলে

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

ফরিদপুর: বিচিত্র এ মানব জগত, বিচিত্র তার বন্ধন। বাবা-মা, ভাই-বোন কারও প্রতি নেই তার কোনো মায়ার বন্ধন, কোনো কিছুই তাকে আকর্ষণ করে না, অভ্যাস না-কি, এটা কোনো মনোরোগ -এটাই যেন প্রশ্নে ঘুরপাক খেতে হয় যে কারও।

এমনই এক শিশুর সন্ধান পাওয়া গেছে ফরিদপুরের সালথায়। যার নাম মুস্তাকিম (১১)। আর এ শিশুটি সালথার কলাগাছিয়া গ্রামের বাবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।

সালথা থানা পুলিশ জানান, ইতোপূর্বে বাড়ি থেকে দুইবার পালিয়েছিল মুস্তাকিম। পরিবার হন্যে হয়ে খুঁজেছে তাকে। পরে সাত-আটদিন পর ফিরেও পেয়েছিল মুস্তাকিমকে। কিন্তু ফের আবার পালানোর পর না পাওয়ার যন্ত্রণাটা মা-বোনকে পোহাতে হয়েছে দীর্ঘ দুই মাস। এমনকি মনের কষ্টে পুলিশের কাছেও বিষয়টি জানাননি তারা। তবে ফেসবুকে নিখোঁজ ও সন্ধান চেয়ে একটা পোস্ট করেছিল তার পরিবার।

সালথা থানা পুলিশের কাছে ওই পোস্ট দৃষ্টিগোচর হয়। পরে সালথা থানা পুলিশ স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি অব্যাহত রাখে। এক পর্যায়ে মোস্তাকিমের অবস্থান শনাক্ত হয় ঢাকার কমলাপুর রেলস্টেশনে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে সেখান থেকে মুস্তাকিমকে উদ্ধার করা হয়। রোববার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বাংলানিউজকে বলেন, মুস্তাকিমকে উদ্ধারের পর কথাবার্তার এক পর্যায়ে আবিষ্কৃত হয় পরিবারের, বাবা-মা, ভাই-বোন কারও প্রতি তার কোনো মায়া-মমতা কিংবা ভালোবাসার আকর্ষণ নেই তার। নেই লেখাপড়ার প্রতিও ভালোবাসা। সে কোনো বন্ধু-বান্ধবের প্রতিও আকৃষ্ট নয়। শুধু অপলক দৃষ্টিতে চুপচাপ থাকতে পছন্দ করে। নিজ ঘরকে সে কখনোই আপন বলে মনে করে না, তাই যখন-যেখানে মনে চায় চলে যাচ্ছে সে।

ওসি জানান, বাবা-মায়ের প্রতি সহমর্মিতা উপলব্ধি করে সালথা থানা পুলিশ মোস্তাকিমকে উদ্ধারের পর তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। শিশুটির বাবা-মা ও পরিবারের প্রতি আকর্ষণ না থাকা সত্যিই বিস্ময়কর মনে হচ্ছে আমাদের।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD