1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের সৌজন্য সাক্ষাৎ এনা পরিবহনের ক্ষতিপূরণের ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় ডিবির অভিযান, আব্দুল বারেক আটক গৌরনদীতে বিএনপির বিশেষ বর্ধিত সভা, বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, যুবককে গুলি দুবলার চরের রাস পূজায় কঠোর নিরাপত্তা, ৫টি নির্ধারিত রুটে চলাচল করতে পারবেন পুণ্যার্থীরা শীত আসার আগেই ৫শত দুস্থ মানুষের গায়ে উষ্ণতার চাদর, রাণীশংকৈলে পাশে দাঁড়াল আকিজ-মনোয়ারা ট্রাস্ট

আমতলীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. কানিজ ফাতিমা জুই, বকুল নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ আলম, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাঞ্জুরুল হক কাওসার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী, আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ, আমতলী থানার ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্র হালদার এবং উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাবেরা খাতুন।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকির, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল আজীজ মিয়া, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন (ভিপি), উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. কবির ফকির, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মো. কামরুজ্জামান, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম বাদল, আমতলী সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ।

আরও উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং মানবাধিকারকর্মীরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধ, অবৈধ দখল উচ্ছেদ, যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া পৌর শহর ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা, টোল আদায়ের বিষয় এবং আমতলী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনদুর্ভোগ কমানো, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর ভূমিকা রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সভায় আলোচিত বিষয়গুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD