1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

সাভারের আমিনবাজারে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারের আমিনবাজার বোরদেশী এলাকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহল অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ৭টার দিকে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল আমিনবাজার বোরদেশী এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় বোরদেশী মফিদ-ই-আম স্কুল প্রাঙ্গণ এলাকায় কয়েকজন ব্যক্তিকে ইয়াবা সেবন ও বিক্রয় কার্যক্রমে লিপ্ত অবস্থায় দেখতে পায় সেনা সদস্যরা।

তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ হাজার ৪৫০ টাকা নগদ অর্থ (মাদক বিক্রির টাকা বলে ধারণা করা হচ্ছে), ২টি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত ২টি ছুরি, মাদক সেবনে ব্যবহৃত ১টি সিরিঞ্জ এবং ২টি এফেড্রিন (ইনজেকশনযোগ্য মাদক) উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ আপন ইসলাম আগুন (২৬)। তার পিতার নাম শামসুল হক। তিনি আমিনবাজার বোরদেশী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বিক্রয় ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পরবর্তীতে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র, মোবাইল ফোন এবং নগদ অর্থ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD