1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

ফরিদপুরে একাধিকবার ধর্ষণের পর গর্ভবতী প্রতিবন্ধী, অভিযুক্ত গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় এক প্রতিবন্ধী নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. কাইয়ুম মোল্যা (৪৫) নামে দুই সন্তানের এক জনককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে অভিযুক্ত কাইয়ুম মোল্যাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মো. রোকন মোল্যার ছেলে এবং এক ছেলে ও এক মেয়ের জনক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভাওয়াল ইউনিয়নের ২৮ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ফুসলিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করেন কাইয়ুম মোল্যা। ধারাবাহিক নির্যাতনের ফলে ওই নারী গর্ভবতী হয়ে পড়েন। বিষয়টি প্রকাশ্যে এলে ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে সালথা থানায় একটি মামলা দায়ের করে।

মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একাধিকবার ধর্ষণের ফলে প্রতিবন্ধী নারী গর্ভবতী হয়েছেন।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD