1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

গাজীপুরে হিন্দু ব্যবসায়ী কালী ঘোষকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে
কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে এক তুচ্ছ ঘটনাকে ইস্যু করে হিন্দু ব্যবসায়ী লিটন চন্দ্র ঘোষ (৫৫) কে পিটিয়ে হত্যা করা হয়েছে! নিহত ব্যক্তি স্থানীয়ভাবে ‘কালী ময়রা’ নামে পরিচিত। তিনি ছিলেন বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেলের মালিক, যা কালীগঞ্জ পৌরসভা সংলগ্ন বড়নগর সড়কে অবস্থিত।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে দোকানের এক কিশোর কর্মীকে মারধর করার সময় কালী ময়রা রক্ষা করতে এগিয়ে যান। তখন হামলাকারী মাসুম মিয়া (২৮) তার বাবা স্বপন মিয়া (৫৫) ও মা মাজেদা খাতুন (৪৫)-এক সঙ্গে মিলিত হয়ে তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে বেলচা দিয়ে আঘাত করলে কালী ঘোষ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত অবস্থায় মারা যান।
হামলাকারী তিনজনকে স্থানীয় জনতা পুলিশের হাতে তুলে দেয়। তাদের বাড়ি কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকায়।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানিয়েছেন, ঘটনার পরপরই জড়িত তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD