1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে আগৈলঝাড়ায় নারীদের দীর্ঘ ভ্যান র‍্যালী ‎ বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে জামায়াতের প্রার্থীর মতবিনিময় বরিশাল-১ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও জনসভা করলেন এম. জহির উদ্দিন স্বপন ঠাকুরগাঁওয়ে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর কমান্ডো মহড়া, স্টেডিয়ামে হেলিকপ্টার অবতরণ দলকে কিছু দেয়ার জন্যই এসেছি-প্রবাসী বিএনপি নেতা এনায়েত ত্রয়োদশ জাতীয় নির্বাচন: এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব এর কবর জিয়ারত করেন জহিরুদ্দিন স্বপন বরিশাল -১ গৌরনদী টরকীরচরে জনতার উল্লাস ধানের শীষের উঠান বৈঠকে। মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে : পার্থ

গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে জামায়াতের প্রার্থীর মতবিনিময়

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধিঃ-মোঃ শফিকুল ইসলাম।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খানের সঙ্গে গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বাদ মাগরিব গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান তার নির্বাচনী অঙ্গীকার, এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়বিচার বাস্তবায়নই তার রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। গণমাধ্যম যদি স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, বরিশাল জেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন, গৌরনদী উপজেলা আমীর মাওলানা আল আমিন, সাধারণ সম্পাদক মো. বায়জীদ শরীফ, আগৈলঝাড়া উপজেলা আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া, সাবেক আমীর আলী আহমদ সেরনিয়াবাতসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD