1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত রংপুরে শান্তিপূর্ণভাবে ভোট হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৌরনদী টরকি পান আরদে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ জহির উদ্দিন স্বপনের গৌরনদীতে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী সরোয়ার প্যাদা ককটেল সহ আটক কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত ধানের শীষের পক্ষে ব্যপক সাড়া মিলছে : জিসান আশুলিয়ায় জালিয়াতি মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত যুবলীগ ক্যাডার রবি গ্রেপ্তার দেশপ্রেমিকরা ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে-জহির উদ্দিন স্বপন গৌরনদীতে বিএনপির নির্বাচনী প্রচার ও পথসভায় জহির উদ্দিন স্বপন ভবিষ্যতের সরকার হবে জনগণের সরকার: আগৈলঝাড়ায় ধানের শীর্ষের প্রার্থী

ভবিষ্যতের সরকার হবে জনগণের সরকার: আগৈলঝাড়ায় ধানের শীর্ষের প্রার্থী

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, তিনি ধানের শীষের প্রতীক নিয়ে আবারও ভোটারদের দ্বারে এসেছেন। দীর্ঘ ৩৫ বছর ধরে এ এলাকায় নির্বাচন করে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতে একাধিকবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকার উন্নয়ন ও জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে যেমন সংসদে সম্মান পেয়েছেন, তেমনি শারীরিক নির্যাতন, মিথ্যা মামলা ও কারাবাসসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে।

তিনি বলেন, সব ত্যাগ ও সংগ্রামের উদ্দেশ্য ছিল এলাকার উন্নয়ন ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন। ভোটারদের দোয়া ও ভালোবাসাকেই তিনি তার সবচেয়ে বড় সম্বল হিসেবে উল্লেখ করেন। রাজনীতিকে ইবাদত আখ্যা দিয়ে তিনি জানান, সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞ যে জনগণের মাধ্যমে তিনি সম্মান ও ভালোবাসা পেয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন সম্ভব হবে।

বরিশাল-১ আসনের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার সার্বজনীন মন্দির, পতিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় রবিবার সকালে তিনি এসব কথা বলেন।

পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) সিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, এনায়েত হোসেন মনু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এল আর মানিক, মহিলা দলের নেত্রী ফারহানা আক্তার ও নয়ন খানমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD