1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আলতাফ হোসেন নাগেশ্বরী উপজেলার ঝামুয়াটারি গ্রামের শাজাহান আলীর পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলতাফ হোসেন নাসরিন জাহান বিলকিস হত্যা চেষ্টা মামলার ১ নম্বর আসামি। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আলতাফের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি একটি প্রভাবশালী চক্রের নেতৃত্ব দিয়ে এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আলতাফ হোসেন বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে এর আগেও একাধিকবার কারাভোগ করেছেন। সে এখনও প্রভাব খাটিয়ে এলাকায় এখনও মাদক কারবারী, জমি দখল, অবৈধভাবে বালু উত্তোলন, অসহায় মানুষকে বিভিন্ন ভাবে হয়রানীসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড ঘটিয়ে আসছে। কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারে না বলেও ক্ষোভ প্রকাশ করেনে অনেকে।

আটককৃত আলতাফ হোসেনকে দুপুর নাগেশ্বরী থানা থেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD