1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল ‘জিএইউ ধান ৪’ ধানের জাত উদ্ভাবন উজিরপুরে মাঠে জেলেরা: জেলেদের চাল বিতরণ নিয়ে অপপ্রচার প্রতিবাদে ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা মদনে বি’এনপি নেতা এনামুল হকের ব্যক্তিগত অর্থায়নে ২শত রোগী পেলেন বিনামূল্যে চক্ষু সেবা ১১ মাসের অপেক্ষার অবসান: সীমান্তে আটক আজিজুর ফিরলেন নিথর দেহ হয়ে ধামরাই ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে হেরোইন-ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় টিকটকার প্রিয়া খানসহ ৩ জন গ্রেপ্তার, থানায় উত্তেজনা ধামরাইয়ে ব্যাটারি কারখানায় ডাকাতি: লুটের মালামালসহ গ্রেপ্তার ৩ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক মিষ্টি সুভাষসহ ২ জন রিমান্ডে রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা:) নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার

উজিরপুরে মাঠে জেলেরা: জেলেদের চাল বিতরণ নিয়ে অপপ্রচার প্রতিবাদে

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ নিয়ে ওঠা অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ ।
এ অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার’ দাবি করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় জেলেরা ও এলাকাবাসী।
শুক্রবার বিকালে উজিরপুর উপজেলার ৯ নং ওয়ার্ডের রসুলবাদ ব্রিজ সংলগ্ন ঈদগাহ্ মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শতাধিক জেলেরা, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে অভিযোগকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রকৃত তথ্য তুলে ধরার দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, জেলেদের জন্য সরকারের বরাদ্দকৃত চাল নিয়মিত ও স্বচ্ছভাবে বিতরণ করা হয়েছে। কোনো ধরনের অনিয়মের কোন ঘটনা ঘটেনি বলে তারা দাবি করেন। একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করছে।
বক্তারা আরও জানান, স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে জেলেদের সহায়তায় কাজ করে আসছেন শ্রমিক দলের সাবেক সভাপতি জনাব মোঃ সোলেমান হোসেন হাইউম খান। প্রতি বছর তিনি নিজ উদ্যোগে অতিরিক্ত চাল সংগ্রহ করে দরিদ্র জেলেদের মাঝে বিতরণ করে থাকেন। তার এই সামাজিক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতেই একটি পক্ষ পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
সমাবেশে উপস্থিত জেলেরা বলেন, “আমরা নিয়মিত চাল পেয়েছি। কোনো সমস্যা থাকলে আমরা নিজেরাই জানাতাম। কিন্তু আমাদের না জিজ্ঞেস করেই আমাদের নামে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে, যা দুঃখজনক।”
বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।প্রতিবাদ সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বের করা হয়, যা আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, জেলে সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD