1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. mdshafikulislamsohag76@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত চালকের সাহসিকতায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল ফিলিং স্টেশন আনোয়ারায় বেশি দামে জ্বালানি বিক্রি ৪৫ হাজার টাকা জরিমানা তিতাসে বিয়ের প্রলোভনে তরুণীকে ধারাবাহিক ধর্ষণ, গোপন ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য—অভিযুক্ত বিদেশে পলাতক বর্তমান সরকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কাজ করছে : প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প উদ্বোধন, অপরাধ দমনে জোরালো বার্তা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল ‘জিএইউ ধান ৪’ ধানের জাত উদ্ভাবন উজিরপুরে মাঠে জেলেরা: জেলেদের চাল বিতরণ নিয়ে অপপ্রচার প্রতিবাদে ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা মদনে বি’এনপি নেতা এনামুল হকের ব্যক্তিগত অর্থায়নে ২শত রোগী পেলেন বিনামূল্যে চক্ষু সেবা

আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প উদ্বোধন, অপরাধ দমনে জোরালো বার্তা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় আইন-শৃঙ্খলা জোরদার ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে ব্যতিক্রমধর্মী এক মতবিনিময় সভারও আয়োজন করা হয়।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে ফ্যান্টাসি কিংডম সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তিনি বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার ও প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। একটি নিরাপদ সমাজ গড়তে হলে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, “জামগড়া পুলিশ ক্যাম্প শুধু একটি স্থাপনা নয়, এটি এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার একটি প্রতিশ্রুতি। জনগণের সহযোগিতা পেলে যেকোনো অপরাধ দমন করা সম্ভব।”
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী, সাংবাদিক ও তরুণ সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, অপরাধ দমনে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণ, দ্রুত তথ্য আদান-প্রদান এবং সন্দেহজনক কার্যকলাপ নজরদারির ওপর জোর দেওয়া হয়। পুলিশ ক্যাম্পকে কেন্দ্র করে এলাকায় একটি শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তোলার বিষয়ে ঐকমত্য হয়।
অনুষ্ঠান শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন পুলিশ ক্যাম্পের কার্যক্রমের মাধ্যমে জামগড়া এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ঈশান, আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD