1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ও সাভারে পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈরে অভিযান: ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ, আটক ১ সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ২ কয়রায় জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান ঝুঁকি ও আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক তিতাসে বসন্তকালীন দুর্গাপূজা পরিদর্শনে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়া উজিরপুরে মহান ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালন ও শহীদদের প্রতি শ্রদ্ধা, বর্ণাঢ্য আয়োজন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুলের মায়ের দাফন সম্পন্ন আশুলিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, শ্রমিক দল নেতার বাড়িতে হামলার অভিযোগ কঠোর হচ্ছে পাবলিক পরীক্ষা আশুলিয়ার জামগড়ায় সন্ত্রাসের ছায়া, অভিযুক্ত আ.লীগের রাজনৈতিক নেতা

ধামরাইয়ে ও সাভারে পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই ও সাভারে পৃথক পৃথক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও বিদেশি মদসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।
রোববার (২৯ মার্চ ২০২৬) ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, ২৮ মার্চ রাত ৮টার দিকে ধামরাই থানার কালামপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ ওয়ারিদ হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদরা গ্রামের বাসিন্দা এবং কালামপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।একইদিন রাত সাড়ে ১০টার দিকে সাভার থানার জয়নাবাড়ী এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মোঃ আল আমিন (২৮) ও মোঃ খায়রুল মিয়া (৩২) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD