1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণ ধামরাইয়ে ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত জলঢাকায় খোলা বাজারে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রয়ের বিরুদ্ধে অভিযান ও জরিমানা মুন্সীগঞ্জে বিনা অপরাধে দিনমজুর শ্রমিককে ভ্রাম্যমান আদালতের ১ মাসের সাজা আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে হুমকি আশুলিয়ায় দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, বিপাকে প্রায় ৪ হাজার শ্রমিক অবহেলা আর অনিয়মে ক্লান্ত গৌরনদীবাসী, অ্যাড: এস এম মনিরুজ্জামান মনির সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ২ কয়রায় জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান ঝুঁকি ও আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক তিতাসে বসন্তকালীন দুর্গাপূজা পরিদর্শনে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়া

জলঢাকায় খোলা বাজারে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রয়ের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
মোঃ আবু তালেব, স্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকায় খোলা বাজারে পেট্রোলিয়াম জাত পণ্য বিক্রয়ের বিরুদ্ধে অভিযান ও জরিমানা আদায়।
মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত বাজার, শৌলমারী ইউনিয়নের আনছার হাট, ডাকালীগঞ্জ বাজার, আদর্শ বাজার,কৈমারী ইউনিয়নের কৈমারী সদর বাজার, পেলকার মোড়, শাল্টিতলা বাজারে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রয়ের বিরুদ্ধে র‍্যাব ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
এসময়  অভিযানে একজনকে বেআইনি ভাবে পেট্রোল, ডিজেল খোলা বাজারে বিক্রয়ের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা  প্রদান করেন।
এদিকে তিনি বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রয়ে অনিয়ম রোধে মনিটরিং করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, বস্তুনিষ্ঠ এবং সুনির্দিষ্ট সঠিক তথ্য প্রয়োজন। তাই সকলের কাছে অনুরোধ জানান সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। তিনি আরও বলেন  ইতোমধ্যে প্রত্যেক ফিলিং স্টেশনে অনিয়ম রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।
প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে জ্বালানী তেল বিতরণ কালীন আইন শৃঙ্খলা বজায় রাখা কষ্ট সাধ্য ব্যাপার ।তাই সকল ক্রেতাকে এবিষয়ে ধৈর্য্য ধারণ করে ও শৃংখলা বজায় রাখার জন্য আহবান জানান। তিনি আরও বলেন আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতায় সম্ভব এই সাময়িক সমস্যা কাটিয়ে উঠতে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD