1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০ প্রবাসে ঝরল তরতাজা প্রাণ: দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের যুবক দুই দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হলো লাশের মিছিলে: কয়রায় দুই জেলের সলিল সমাধি কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) : সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. রুবেল (৩৫) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার জামগড়া এনভয় গার্মেন্টস সংলগ্ন মনিরের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার।

পুলিশ জানায়, গ্রেপ্তার রুবেল বরিশাল জেলার উজিরপুর থানার উটরা এলাকার মো. ইউনুস রাড়ীর ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার জামগড়া ছোট রূপায়ন ছয়তলা এলাকায় বসবাস করছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গত ৭ এপ্রিল সকালে জামগড়া এলাকায় সংঘটিত একটি গুলিবর্ষণ ও ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান চালানো হয়। ওই ঘটনায় আল আমিন ও পারভেজ নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা তাদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার এসআই রাশেদুজ্জামান, এসআই আবু তালেব ও এএসআই আমিনুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রুবেলকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মো. রুবেল হাওলাদার বলেন, “গ্রেপ্তার ব্যক্তি একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD