1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০ প্রবাসে ঝরল তরতাজা প্রাণ: দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের যুবক দুই দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হলো লাশের মিছিলে: কয়রায় দুই জেলের সলিল সমাধি কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ

কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, নরসিংদী : নরসিংদীর পলাশে এলাকায় শীতলক্ষ্যা নদী জুড়ে ভয়াবহ ভাবে কচুরিপানা ছড়িয়ে পড়েছে। নদীর বুকে ঘন ঘন সবুজ স্তর তৈরীতে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় স্হানীয় বাসিন্দা, জেলে নৌযান চলাচলে চরম দুর্ভোগে মানুষ পড়েছেন।
পলাশের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী।এক সময় এই নদীর পাড়ে ছিল ফসলের বিস্তীর্ণ ফসলের চরাঞ্চল। শিল্পায়নে এখন  আর নেই। কমে গেছে  শীতলক্ষ্যা নদীর প্রশস্ততা। শিল্প বর্জে নদীর পানি  দূষিত হয়েছে।
পলাশের চরসিন্দুর হতে ডাংগা পর্যন্ত প্রায়ই ১৪কি,মি নদী কচুরিপানায় ভরে গেছে। চৈত্র মাস হতে নদীর বুকে প্রতিবছরই দেখা যায় কচুরিপানা ভেসে যেতে। তবে এবারের মত এমন কচুরিপানা আগে কখনোই ভেসে যেতে দেখা যায়নি। নদীটির দিকে তাকালে মনে হয়ে এটি একটি বিস্তীর্ণ ফসলের মাঠ।সরেজমিনে দেখা যায়, মধ্যম গতি স্রোতে উত্তর দিক হতে ভেসে আসা পুরু নদী কচুরিপানায় ঠাসা। নদীর এপার ওপার উত্তর দক্ষিণ দিকে ধীর গতিতে কচুরিপানা ভেসে যাচ্ছে। এতে ব্যাহত হচ্ছে নৌ- চলাচলে।
ঘোড়াশাল খেয়াঘাটে পারাপার করতে গিয়ে যাএীরা  বলেন আগে ৫/ ১০ মিনিটে  সময়ে  ইঞ্জিল  চালিত নৌকা দিয়ে নদী পার হওয়া যেত । এখন কুচুরিপানার জন্য ২৫/৩০ মিনিট লাগে। একই অবস্থা ঘোড়াশাল বাজার পলাশ বাজার ও চরসিন্দুর বাজারের খেয়াঘাটের পারাপারে।
স্হানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী পরিষ্কারের কোন উদ্যেগ গ্রহন করা হয় না। ফলে কচুরিপানা স্তুপ হয়ে নদী ভরাট হয়ে গেছে।
পরিবেশবিদরা মনে করেন, নদীতে অতিরিক্ত কচুরিপানা বিস্তার হলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। এতে পানির স্বাভাবিক অক্সিজেন প্রবাহ কমে গিয়ে মাছ ও জলজ পানির ক্ষতি হচ্ছে।
স্হানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে নদী থেকে কচুরিপানা অপসারণের দ্রুত ব্যবস্হা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD