1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক আশুলিয়ায় র‍্যাবের অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ৪৮ বোতল ফেনসিডিল নরসিংদী রাস্তা থেকে এসএসসি পরীক্ষার উত্তর পএ উদ্ধার রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন আকস্মিক বন্যায় চোখের সামনেই  তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষরযন্ত্র করে মিথ্যাচার চালানোর অভিযোগ আশুলিয়ায় ৭ মামলার আসামিসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে চোরের বেপরোয়া তৎপরতা, মসজিদও রেহাই পাচ্ছে না-চরম আতঙ্কে এলাকাবাসী পর্তুগালে নতুন পরিচয়ে বাংলাদেশি উদ্যোক্তারা: রেস্টুরেন্ট ব্যবসায় মিলছে সাড়া

ঝালকাঠিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত ৬

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৩৬৭ বার পড়া হয়েছে

শাহ্ মুহাম্মদ ছগির হোসেন, ঝালকাঠি (বরিশাল) প্রতিনিধি : বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১২ টার সময়, ঝালকাঠি গাবখান ব্রিজ সংলগ্ন টোল প্লাজার সামনে ২টি ট্রাক, ১টি প্রাইভেটকার ও ১টি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত হয়েছেন ১৬ জন এবং আহত হয়েছে ৬ জন । তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।

এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কথা ছড়িয়ে পড়লে ঝালকাঠি থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয় এবং উদ্ধার কাজ চালায়। এছাড়াও সেখানে সাধারণ জনগণের ভিড় জমে। তারাও উদ্ধার কাজে সহযোগিতা করেন এবং মুখে বলাবলি করেন অপ্রাপ্তবয়স্ক, অনাবিজ্ঞ, অসচেতন, মাদক সেবনকারী ট্রাক , যানবাহন চালকদের কারণে দিন দিন সড়ক দুর্ঘটনার বেড়েই চলছে। এবং ঝরে যাচ্ছে শত শত নিরীহ প্রাণ।

গত ১৫ এপ্রিল ঝালকাঠি বাসান্ডা স্টিল ব্রিজ সংলগ্ন নেছারাবাদ দরবার শরীফের দশ ফান্ড এর একজন একনিষ্ঠ খাদেমকেও একটি ট্রাক অনাকাঙ্খিতভাবে এসে চাপা দেয় এবং জায়গায় সে মারা যায়। ঠিক আজও এই ট্রাক, মাইক্রো ও অটো ঘটনা ঘটেছে।
তাই অপ্রাপ্তবয়স্ক, অনভিজ্ঞ ড্রাইভার দের হাতে লাইসেন্স না দেয়া সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত যেভাবে বেড়ে চলছে তা থামাতে হলে এ সকল ড্রাইভারদেরকে থামাতে হবে নয়তো দুর্ঘটনার হাত থেকে নিরীহ মানুষরা নিরাপদ থাকতে পারবে না।

সর্বোপরি যারা এসব দুর্ঘটনায় আহত ও নিহত হয়েছে তাদের সকলের প্রতি শোক প্রকাশ করেছে স্থানীয়রা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD