
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় সমস্ত বাসীর স্মরণে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে ২য় বার্ষিক ইসলামি সু্ন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের মহিষমারী মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে শনিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত এ মহতি মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মিন্টু'র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন, সারা জাগানো ইসলামী বক্তা বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম আলহাজ্ব হযরত মাওঃ মুফতী মাসুদুর রহমান হামিদি।
দেশ ও প্রবাসের সকল মুক্তিকামী ও কবরবাসীদের স্মরণে আখেরী মোনাজাত পেশ করেন, মহিষমারী সূফী দরবার শরীফের পীর কেবলা আলহাজ্ব হযরত মাওঃ মহিউদ্দিন সূফী আল ক্বাদরী হানাফি (মাঃ জিঃ আঃ)।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন, বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম আলহাজ্ব হযরত মাওঃ মুফতী হাসান সিরাজী, মহিষমারী সিদ্দিকিয়া দরবার শরীফের পীর কেবলা হযরত মাওঃ মোঃ মনিরুদ্দিন খন্দকার, মধ্যপাড়া গাউসুল আযম জামে মসজিদের ঈমাম মোঃ ইউনুস আলী-কাদেরী, পূর্বপাড়া পীর মাহমুদ সূফী (রহঃ) জামে মসজিদের ঈমাম ফয়সাল আহমাদ, পশ্চিমপাড়া জামে মসজিদের ঈমাম মো. জালাল উদ্দিন ও তাজী বাড়ী জামে মসজিদের ঈমাম মো. ইউসুফ আলী আল-কাদেরী।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।