
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৪সদস্যকে আটক করেছে হোমনা থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঘারমোড়া-হোমনা সড়কের মিরশ্বীকারী স্টীলের ব্রীজ এলাকা থেকে তাদের আটক ও তাদের হেফাজতে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো, উপজেলার মধ্যকান্দি মোল্লা বাড়ীর গ্রামের আব্দুল জলিল প্রকাশ জলিল আমিনের ছেলে মোঃ রাসেল (৩৬), হোমনা সদর ফকির বাড়ীর আব্দুর রব মাঝি'র ছেলে আব্দুল হালিম (৩০), তিতাস উপজেলার কেশবপুর মোল্লা বাড়ীর আব্দুর রশিদের ছেলে মোঃ ফিরোজ (৩৬), (বর্তমান হোমনা ৪নং ওয়ার্ডের ভাড়াটিয়া) ও মুরাদনগরের বাখারাবাদ গ্যাস ফিল্ড সংলগ্ন রানীমুহুরী গ্রামের মোঃ জাহাঙ্গীর মিয়ার ছেলে সবুজ মিয়া (৩৫)।
পুলিশ জানায়, মোঃ রাসেলের নিকট থেকে ১টি রাম দাঁ, ১টি লোহার ছুরি, আব্দুল হালিমের নিকট থেকে ১টি লোহার শাবল, মোঃ ফিরোজের থেকে ১টি লোহার ছুরি ও সবুজ মিয়ার নিকট থেকে ১টি চাকু উদ্ধার করা হয়।
জানা নায়, হোমনা থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ উল ইসলামের নেতৃত্বে নৈশকালিন ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই (নিরস্ত্র) মোহাম্মদ ফরহাদ হোসেন, এস.আই (নিরস্ত্র) মোঃ মঞ্জুর হোসেন, এ.এস.আই (নিরস্ত্র) মোঃ মহিউদ্দিন, এ.এস.আই (নিরস্ত্র) নজরুল ইসলাম, এ.এস.আই (নিরস্ত্র) কাঞ্চন কুমার দেসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়।এসময় হোমনা-ঘারমোড়া সড়কের মিরশ্বীকারী স্টিল ব্রীজের উত্তর পার্শ্বে পরিত্যক্ত টিনের ছাপড়া ঘরে আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা দেশীয় তৈরী অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতিকালে পুলিশ ঘটনাস্থলে হানা দেয়।
এসময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেলে দৌড়ে পালানোর চেষ্টা করে তৎক্ষনাৎ ডাকাতদলের ৪সদস্যকে আটক করা হয়। এ ঘটনায় হোমনা থানায় মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ উল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।