
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে যুবলীগ ও মহিলা লীগের দুই নেতাকে আটক করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ।
আটক কৃত রা হলেন উপজেলার যশলং ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও মহিলা লীগের সভানেত্রী সাহিদা বেগম।
রফিকুল ইসলাম যশলং ইউনিয়ন বাঘিয়া গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে সাহিদা বেগম যশলং গ্রামের নাসির মালতের স্ত্রী। তাদেরকে মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে টঙ্গীবাড়ী থানা পুলিশের সহযোগিতায় নিজ নিজ বাড়ি হইতে তাদেরকে গ্রেফতার করা হয়।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম জানান মুন্সীগঞ্জ সদর থানা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।