
ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বি এনপি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে (১৪ ডিসেম্বর)কালিয়াকৈর বাসস্ট্যান্ড চত্ত্বরে আয়োজিত কালিয়াকৈর পৌর বিএনপি ১ ও ২ নং ওয়ার্ডের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর পৌর বিএনপি'র ১ নং ওয়ার্ডের সভাপতি মহসিন উজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি'র শ্রম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের (ভারপ্রাপ্ত)সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, বোয়ালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আখতার উজ -জামান , কালিয়াকৈর পৌর বিএনপি'র সভাপতি মোয়াজ্জেম দেওয়ান, গাজীপুর জেলা বিএনপি'র সহ-সভাপতি মোখলেসুর রহমান, কালিয়াকৈর পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ দুলাল, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হযরত আলী মিলন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন, কালিয়াকৈর পৌর ২ নং ওয়ার্ডের শ্রমিক দলের সভাপতি আরমান খান, সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সহ বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।