
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলা বিএনপি'র সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া'র উদ্যােগে বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সফল
মন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।গত শনিবার সন্ধায় উপজেলা বিএনপির সদস্য সচিব মো.মেহেদী হাসান সেলিম ভূইয়ার ব্যক্তিগত কলাকান্দির অফিসের সামনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দাউদকান্দি-তিতাসের আগামীর কর্ণধার ড.খন্দকার মারুফ হোসেন,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.সাদেক হোসেন চেয়ারম্যান,তিতাস উপজেলা বিএনপি'র আহ্বায়ক মো.ওসমান গনি ভূইয়া,দাউদকান্দি উপজেলা বিএনপি আহ্বায়ক এম এ লতিফ ভূইয়া। এছাড়াও উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাজী আলী হোসেন মোল্লা,যুগ্ম-আহবায়ক ভিপি আক্তারুজ্জামান চেয়ারম্যান,মাহবুব আলম সরকার,কাজী কবির হোসেন সেন্টু , এমদাদ হোসেন আখন্দ,আক্তার ব্যাপারী, হাজী মকবুল হোসেন,ডাঃ
গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া ,কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসামৎ রুবি ইসলাম,কামরুজ্জামান হিরা, আক্তারুজ্জামানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতৃবৃন্দ দোয়া ও মিলাদ -মাহফিলে অংশগ্রহণ করে,আপোষহীন দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।