
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযান চালিয়ে থানা পুলিশ ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে।
গত (১৩ ডিসেম্বর) শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের ভান্ডারা এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন ভান্ডারা এলাকার আব্দুল হাকিমের ছেলে আবু হেনা মোস্তফা(৩৫) ও জামাল উদ্দিনের ছেলে লিটন (৩০)।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনে মামলা করে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।