
সাভার (ঢাকা) প্রতিনিধি :
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একটি চলন্ত বাসে ডাকাতিকালে ডাকাতদের ছুরিকাঘাতে চার যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পালিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এই ডাকাতির ঘটনা ঘটে।
আহতরা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকার মৃত আজগর হোসেনের ছেলে শামীম হোসেন। তিনি আশুলিয়ার শ্রীপুর এলাকায় ভাড়া থেকে ঢাকার একটি বায়িং হাউসে চাকরি করেন। তবে বাকি আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, বাসে ডাকাতি হওয়ার একটি ঘটনা জানতে পেরেছি। তবে এখনো সুনির্দিষ্ট কেউ কোনো অভিযোগ করেননি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।