
নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
টঙ্গী ইজতেমার ময়দানে গভীর রাতে সাদা পন্থীদের অতর্কিত ও বর্বরতা হামলায় ৪জন নিহত হয় ও শতাধিক আহত এবং নিখোঁজের ঘটনা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার মদন উপজেলায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা পাবলিক হল মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মদন আব্দুল আজিজ খান সরকারি ডিগ্রী কলেজ মোড়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা হেফাজত ইসলাম এর সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন,
মাওলানা দেওয়ান মাসুম ইয়ার চৌধুরী, হাফেজ মাওলানা আব্দুর রউফ সহ অন্যান্যরাও বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সাদ পন্থীরা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশের শান্তি বিনষ্ট করতে চায় তারা। টঙ্গী ইজতেমায় মাঠে হামলার ঘটনায় যারা নিহত ও আহত হয়েছেন আমারা তাদের প্রতি গভীর শোক সমবেদনা জানাই।
বক্তারা আরও বলেন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।