
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালিয়াকৈরে দৈনিক ইত্তেফাক পএিকা ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কালিয়াকৈর উপজেলা ইত্তেফাক সংবাদদাতা আরিফ হোসেন খোকন। সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম অভি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোযায়ের আহম্মেদ।
প্রতিষ্টাতা বার্ষিকীতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, এবং প্রেসক্লাবের সদস্যরা। আলোচনা সভায় বক্তারা দৈনিক ইত্তেফাক পত্রিকার ঐতিহ্য, গৌরবময় ইতিহাস এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে এর অবদান নিয়ে আলোচনা করেন।
উপস্থিত সকলে ইত্তেফাকের দীর্ঘায়ু এবং আরও সাফল্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।