
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
সাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ ডিসেম্বর বিশ্ব ইজতেমার ময়দানে গভীর রাতে নিরিহ মুসল্লিদের উপর অতর্কিত হামলাকারী সাদিয়ানী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ২৬ ডিসেম্বর সকাল ১০ দশটায় নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মুফতী নজিবুল্লাহ, মাওলানা মিজানুর রহমান ,মুফতী আল আমিন,মাওলানা সাখাওয়াত, মাওলানা আলা আমিন, মাওলানা সুলতান হামিদী, মুফতি গোলাম রব্বানী, মাওলানা আব্দুল গফুর, মাওলানা মাহাবুবুর রহমান, মুফতী সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম, মুফতী নুরুল্লাহ সহ অন্যান্য ওলামায় একরামগণ।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।