
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিনটি ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে প্রায় ২ হাজার শীতবস্ত্র কম্বল বিতরণ করেন লালমনিরহাট জেলা বিএনপির সদস্য সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল।
শনিবার সকাল থেকে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ী ইউনিয়নের চর এলাকায় দুই হাজার অসহায় পরিবারের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
এসময় ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশ গড়ার ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার মেরামতের লিফলেট বিতরণ করেন।
শীতবস্ত্র পেয়ে ইদ্রিস আলী নামে এক ব্যাক্তি বলেন চর এলাকায় কেউ শীতবস্ত্র দেয়না উজ্জ্বল ভাই দেওয়ায় আমাদের খুব উপকার হয়েছে।
শীতবস্ত্র বিতরণ করার আগে উপস্থিত সকলের উদ্দেশ্য বক্তব্য কালে বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই তিস্তা পারে ৪৮ ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন সেখানে সকলকে উপস্থিত হওয়ার আহবান জানান।
তিনি আরো আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই মন্ত্রী থাকা অবস্থায় চাকরি দেওয়ার নামে কারো কাছে একটি টাকাও নেওয়ার রিপোর্ট নেই। আগামীতে বিএনপিকে ভোট দেওয়ার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।