
গাজীপুর : বাংলাদেশ রিভার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত '২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে বেলা ১১.০০ ঘটিকায় ''নদী বাঁচাতে যুব সম্মেলন'' অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় এর সম্মানিত উপদেষ্টা জনাব সৈয়দা রিজওয়ানা হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় ডঃ মোঃ নাজমুল করিম খান।
পুলিশ কমিশনার মহোদয় তার বক্তব্যে সুস্থ ও সুন্দর নগরী গড়তে নদীর ভূমিকা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি নদী বাঁচাতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো যারা উপস্থিত ছিলেন, জনাব নাফিসা আরেফিন, জেলা প্রশাসক গাজীপুর, ড. সোহারাব আলী, অতিরিক্ত মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর ।
এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা বৃন্দ, সাধারণ ছাত্র ছাত্রীবৃন্দ, যুবসমাজের প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।