
ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ চাঁদাবাজ,দুর্নীতিবাজ,চোর,বাটপারএমন কি কোন খারাপ মানুষ কে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবেন না।খারাপ মানুষ সব সময়ই খারাপ, তাদের ব্যাবাহারও খারা তাদের কর্মও খারাপ।
কথা গুলো বলেছেন ধর্ম উপদেষ্টা ডঃ আ,ফ,ম,খালিদ হোসাইন।
তিনি শনিবার রাত ১২টায় গাজীপুরের কালিয়াকৈরে ইসলামিয়া মদিনাতুল উলূম তাফসীরুল কুরআন মাহফিলে পৌছালে তাকে ফুলের তোরা দিয়ে বরণ করা হয়। পরে তিনি তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলার পূর্ব চান্দরাস্থ জামেয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সংলগ্ন খেলার মাঠে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ।
প্রধান অতিথি ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ড. আ. ফ. ম. খালিদ হোসাইন আরো বলেন, সমাজে নৈতিকতা ও আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পৌর সভার সাবেক মেয়র মজিবুর রহমান, পৌরসভার সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল।
মাহফিলে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম তাফসীরুল কুরআনের বয়ান উপস্থাপন করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।