
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে গত শুক্রবার বিকেলে উপজেলা নারান্দিয়া ইউনিয়নের ৭ নং তুলাকান্দি ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ভিপি আক্তারুজ্জামান চেয়ারম্যান।
উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.জহিরুল ইসলাম জহির বিএসসি'র সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক মো.রাসেল রানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া,সদস্য আবদুল বাতেন সরকার,নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আরিফুল ইসলাম হানিফ, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.জাহাঙ্গীর আলম সরকার,যুগ্ম-আহবায়ক মো.হালিম মেম্বার,সদস্য মফিজুল ইসলাম মেম্বার,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো.ফরিদ সরকার মেম্বার, প্রবীন বিএনপি নেতা রফিকুল ইসলাম মাষ্টার, উপজেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মো.জালাল উদ্দিন,উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো.নজরুল ইসলাম,উপজেলা শ্রমিক দলের যুগ্ম- আহবায়ক মো.হাবিবুর রহমান,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাহিত্য বিষয়ক সম্পাদক সোলেমান খান সাদ্দাম,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাঈন উদ্দিন সরকার খসরু,ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মো.শাহেনুর আলম,ইউনিয়ন যুব দলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলনেতা এনামুল হক ডালিম, আবু তাহের, শ্রমিক দল নেতা মো.মহিউদ্দিন,সাবেক ছাত্র দলের সভাপতি মো.রৌশন আলী মাষ্টার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।