
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চুরির অপবাদ দেয়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে বাবু মিয়া (৬০) নামের এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের দিগদাইর গ্রামের ছোলায়মান প্রধানের ছেলে বাবু মিয়া তিনি স্থানীয় ফুটানি বাজারে নৈশ প্রহরী হিসাবে দায়িত্ব পালন করতেন।
গত কয়েকদিন পূর্বে ফুটানী বাজারের বড় সাতাইল বাতাইল গ্রামের রিমু মিয়া নামে এক ব্যক্তির গ্যারেজ থেকে অজ্ঞাত চোরেরা অটোর ব্যাটরি চুরি করে নিয়ে যায়, সেই ঘটনায় খোঁজাখুঁজি করে না পেয়ে গতকাল শনিবার বাজারের দায়িত্বরত নৈশ প্রহরী বাবু মিয়াকে চুরির অপবাদ দিলে সন্ধায় আত্মহত্যার উদ্দেশ্য বাবু মিয়া গ্যাস ট্যাবলেট খেলে অসুস্থ হয়ে পড়ে,পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করে।
সেখানে গেল রাত ৮টার দিকে বাবু মিয়া মারা যান। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় আত্মহত্যার প্ররচনার অভিযোগ দায়ের করেছেন মৃত বাবু মিয়ার পরিবার। এদিকে অভিযুক্ত রিমুকে আটক করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয় টি নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।