
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে চলমান পাকা রাস্তায় হঠাৎ করেই ইটের প্রাচীর নির্মান করে প্রায় ৪০টি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঐ পরিবারগুলি। তবে অভিযোগ ঠিক নয় বলে দাবী প্রাচীর নির্মানকারীরা।
স্থানীয়রা জানায়, পীরগঞ্জ-গোদাগাড়ি পাকা সড়কের দৌলতপুর এলাকায় মুল সড়কে থেকে পূর্বদিকে লোকালয়ে যাওয়ার পাকা রাস্তায় কয়েকদিন আগে হঠাৎ করেই ইটের প্রাচীর নির্মান করে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেন ঐ এলাকার দেলোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন।
এতে রাস্তার পূর্ব প্রান্তের প্রায় ৪০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন। সাহালম সহ স্থানীয় কয়েকজনের অভিযোগ মুল পাকা রাস্তা থেকে গ্রামে যাওয়ার সরকারী রাস্তায় দেলোয়ারের পরিবার বাড়ি ঘড় নির্মান করে রেখেছেন আর তাদের ব্যক্তি মালিকার পাকা রাস্তাটি এখন প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়ে গ্রামবাসীকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন।
রাস্তায় প্রাচীর দেওয়ার ফলে তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন। সেখানে কেউ অসুস্থ্য হলে বা কেউ মারা গেলে সেখান থেকে বের করার মত কোন ব্যবস্থা নেই। সেখানে আগুন লাগলে ফায়ার সার্ভিসও যাওয়ার কোন সুযোগ নেই। তারা অত্যান্ত দুর্ভোগের মধ্যে রয়েছেন। ছেলে মেয়েরা ন্কুলে যেতে পারছে না।
এ বিষয়ে প্রাচীর নির্মানকারী দেলোয়ার বলেন, সরকারী রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করবেন তারা। যেখানে প্রাচীর দিয়েছেন সেটি তাদের ব্যক্তি মালিকার সম্পত্তি। ব্যক্তি মালিকানার সম্পত্তিতে প্রাচীর দিয়েছেন তারা।
সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম বলেন, বিষয়টি তার নজরে এসেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।