
মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন এতিমখানা ও ছিন্নমূল ভাসমান অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারী) রাতে উপজেলার বিভিন্ন এতিমখানা ছিন্নমূল ভাসমান দরিদ্র ও হতদরিদ্রদের কে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন গৌরনদী উপজেলা মানবিক নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, আনসার ভিডিপির কর্মকর্তা হাম্মাদ বীন হোসাইন,উপজেলা বিএডিসি'র সহকারী প্রকৌশলী সায়েদ আহমেদ চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের সদস্য ফকরুল আবেদীন তানভীর,সদস্য মোরর্শেদ হাসান ও শিকদার মিনহাজুল ইসলাম প্রমুখ।
যিনি গৌরনদী উপজেলা ও পৌরবাসীর কাছে সৎ ন্যায়পরায়ণ মানবিক অফিসার হিসাবে মানুষের মন জয় করেছন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান, জানান দরিদ্র ও হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ চলমান থাকবে।।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।