
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ৭ দফা দাবি সমন্বিত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি ও জনমত গঠনের জন্য সাধারণ মানুষকে মাঝে লিফলেট বিতরন করেন।
নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়, নরসিংদীর জেলখানার মোড়, পাঁচদোনা মোড়, মাধবদী সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন সারজিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এ সময় নরসিংদী ও শিবপুরে সমন্বয়ক সহ শত শত শিক্ষার্থী, জনতা কর্মসূচীতে অংশ নেন।
লিফলেট বিতরণের সময় সারজিস আলম বলেন, জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সরকারি খরচে চিকিৎসা আওয়ামীলীগ ও তার দোষরদের বিচার করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ সহ ৭ দফা দাবি নিয়ে জুলাই ঘোষনা পএ প্রকাশের জন্য ১৫ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে।
দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবেন বলে তিনি প্রত্যাশা করেন। নরসিংদী দিনব্যাপী বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।