
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন এর সভাপতিত্বে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বারভিডা প্রেসিডেন্ট আবদুল হক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সরফরাজ হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লা মোস্তাফিন, তিতাস থানা উপ-পরিদর্শক (এস আই) বিমল, উপজেলা একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার প্রমুখ।
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৬ টি গ্রুপে অংশ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।