
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
"জ্ঞান বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়" এই স্লোগানে কুমিল্লার তিতাসে বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে।মেলায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ টি স্টল বসে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গাজীপুর খান হাইস্কুলের অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন তিতাস উপজেলা নিবার্হী কর্মকর্তা সুমাইয়া মমিন।
এ সময় উপস্থিত ছিলেন, তিতাস থানা অফিসার ইনচার্জ মামুনুর রশীদ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ,গাজীপুর খান মডেল সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.নজরুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান রবিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।