
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের পেরুজল ইসলামিক স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলার কাড়িকান্দি স্টেশনে অবস্থিত পেরুজল ইসলামিক স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
.অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ওসমান গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ গার্লস কলেজের পরিচালক ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সাহিদুর রহমান সাহিদ, কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপি'র আহবায়ক মো. মোহর মুন্সী, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সিকদার,প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হক,পরিচালক তৈয়ব আলী, মো. আব্দুর রহিম,মো. সাইদুর ভুঁইয়া, মো. রবিউল আউয়াল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।