
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে। "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"এই স্লোগানে তিতাস উপজেলার ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজ মাঠে মেলার শুভ উদ্বোধন করা হয়।
মেলায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ টি স্টল বসে। গতকাল সোমবার সকালে উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজ মাঠে প্রধান অতিথি হিসেব মেলার শুভ উদ্বোধন করেন তিতাস উপজেলা নিবার্হী কর্মকর্তা সুমাইয়া মমিন।
তিতাস উপজেলার গাজীপুর খান মডেল সরকারি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.নজরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লা মোস্তাফিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসামৎ রেহেনা বেগম,ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক সাহিদুর রহমান সাহিদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।