
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাস উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মিজানুর রহমানকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলা দলিল লেখক সমিতির আয়োজনে গতকাল বুধবার দুপুরে দলিল লেখক সমিতির কার্যালয়ের অনুষ্ঠানে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলী হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা মো.সেলিম মোল্লা,সাবেক সভাপতি হুমায়ুন কবির কাজল, সাবেক সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার,বর্তমান সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার প্রমুখ।
অনুষ্ঠান শেষে দলিল লেখক সমিতির পক্ষ থেকে মিজানুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন তিতাস উপজেলা দলিল লেখক সমিতির সকল সদস্যগণ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।