
আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অভিযানে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, নেশা জাতীয় ট্যাবলেট, শাড়ী, কম্বল, থ্রী-পিস, তৈরী পোশাক, কাজু বাদাম, কিশমিশ, চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছেন।
৭ই ফেব্রুয়ারি শুক্রবার হিজলী বিওপি, আমড়াখালী বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট (একান্ন লক্ষ ছয় হাজার দুইশত চল্লিশ) টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, নেশা জাতীয় ট্যাবলেট, শাড়ী, কম্বল, থ্রী-পিস, তৈরী পোশাক, কাজু বাদাম, কিশমিশ, চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
যশোরের ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক (ভারপ্রাপ্ত), মেজর মোঃ ফারজিন ফাহিম, এসি জানায়, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশে উল্লেখযোগ্য রাজস্ব আদায় হতে বঞ্চিত হচ্ছে।
উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়।
বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংস করার জন্য যশোর ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।