
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ৯ জানুয়ারি গভীর রাতে পৌরশহর থেকে তাদের গ্রেফতার করা হয়।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মুহা. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নেতা পৌর শহরের স্বাধীন বসাক(৩০) যুবলীগ নেতা দোশিয়া গ্রামের মো: লুৎফর রহমান (৪৮)।
এ ব্যাপারে ওসি আরো জানান,থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়েছে। এবং তাদের নামে থানায় বিস্ফোরক দ্রব্য আইন ১৯৮০ এর - ৪ ধারা ও সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬(৩)/৮/৯(৩)/১২/১৩ ধারায় তাদের গ্রেফতার করে এদিন দুপুরে জেলা জেল পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।