
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
প্রজন্ম সময় ব'লে গত ১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারী ৫৯ দিন সুন্দরবনে সকল ধরনের কাঁকড়া ধরার পাশ-পারমিট বন্ধ করছে বন বিভাগ।
অভিযোগ উঠছে সুন্দরবন উপকূল অঞ্চলের কিছু অসাধু কাঁকড়া ব্যপসাহী জেলে ও বন বিভাগের অসাধু কর্মকর্তারা মিলে সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার চলছে।
১১- ই জানুয়ারি কয়রা উপজেলার ৬ নং কয়রা ৪ নং কয়রা মঠবাড়ি, তেঁতুল তলার চর এলাকা ঘুরে দেখা গেছে জুয়ারের সময় কিছু জেলে নৌকা নিয়ে সুন্দরবনে কাঁকড়া শিকার করতে যাচ্ছে। এদিকে গতকাল বিকেলে ৬ নং কয়রা লঞ্চ ঘাটে গিয়ে দেখে যায় এক সাথে ৮ থেকে ১০ টা নৌকায় জেলেরা সুন্দরবনে কাঁকড়া শিকার করতে যাচ্ছে।
জেলেদের একটা সুত্র থেকে জানা গেছে নাম ধারী কিছু সাংবাদিক, জন প্রতিনিধি ও বন বিভাগের কিছু অসৎ কর্মকর্তা দের কারণে প্রজন্ম সময় না অভয়ারণ্য এলাকায় ও কাঁকড়া, কীটনাশক ও নিষিদ্ধ ভেষাল জাল দিয়ে মাছ শিকার, হরিণ শিকার করছে । তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারলে সুন্দরবনের অপকর্ম কমে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কয়েক জন কর্মকর্তা বলেন আমাদের বন বিভাগের স্টেশন ও বিভিন্ন টহল ফাঁড়ির সহকারীরা এই অবৈধ কাজের সাথে জড়িত। আমাদের সহকারী হওয়ায় আমরা কিছু করতে পারছিনা সব কিছু চোখের সামনে ঘটছে। বিষয় টা নিয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন আমরা সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রেখেছি। সুন্দরবনের অবৈধ সকল কার্যক্রম খুব শিগগিরী যৌথ অভিযানে বন্ধ করার চেষ্টা করছি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।