
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১০টন পলিথিনসহ দক্ষিণবঙ্গগামী একটি ট্রাক জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। এসময় চালক ও সহযোগীকে আটক করা হয়।
মঙ্গলবার ভোর ৪টার দিকে একপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে পদ্মা সেতু উত্তর টোল প্লাজা স্কেলের সামনে বিশেষ অভিযান চালানো হয়। এসময় ট্রাক চালক মো. শরিফুল ইসলাম (৩৪) ও হেলপার মো. সজলকে (২২) আটক করা হয়। দুজনেই যশোর জেলার বেনাপোল এলাকার বাসিন্দা।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের জিলানী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। আটক ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।