
অরবিন্দ রায়, স্টফ রিপোর্টারঃ
নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা -সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন । তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরের অধীনে নেওয়া শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে কলেজ কার্যক্রম বন্ধ ও শিক্ষার্থীদের অন্য জায়গায় শিক্ষাদানের সিদ্ধান্তের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন।
এতে ঢাকা -সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হলে শত শতা যাএী চরম দুর্ভোগের স্বীকার হয়। রাস্তার উভয় পাশে লম্বা যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার দুপুরের দিকে সাহেপ্রতাপ এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরে অধীনে নিয়ে পাঠদানের দাবি করে আসছিলেন। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রমকে বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে। এই কলেজকে টাঙ্গাইলের কালিহাতি ইঞ্জিনিয়ারিং কলেজের স্থানান্তরিত করার পরিকল্পনা করছে।
শিক্ষার্থীদের জন্য এটা অপমানজনক সেই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া এই কলেজটির শিক্ষার্থীরা কোনভাবেই মেনে নিবে না। বর্তমানে নেয়া সিদ্ধান্ত বাতিল করে ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁত বোর্ড থেকে পরিবর্তন করে বস্ত্র অধিদপ্তরে অভিযুক্ত করে পরিচালনা করতে হবে।
শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন সময় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন), কলিম উল্লাহ, নরসিংদী সদর থানার ওসি এমদাদুল হক সহ অনেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।