
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় হিমেল নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কাচিকাটা ইউনিয়নের শেখের বাজারের কাছে এই দুর্ঘটনায় ঘটে।
নিহত হিমেল উপজেলার গোতাশিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সুলতান উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার হিমেল তার বন্ধু রোমান মিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে শেখের বাজার হতে নিজ বাড়ি কোনাবাড়িতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গাছ ভর্তি লরির সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়।
এ সময় মোটরসাইকেল নিয়ে হিমেল ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন মনোহরদী উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল জাব্বার জানন , নিহতের পিতার আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।