
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর মহাকালী ইউনিয়নে প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘ আয়োজনে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ই ফেব্রুয়ারি শনিবার রাতে স্থানীয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহাকালি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: সিদ্দিক মোল্লা ।
বিশেষ অতিথি ছিলেন মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টর মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন বার্তা সম্পাদক মোহাম্মদ সুজন, মো. রনি রাড়ি,মো শেখ মাসুদ করিম , ইকবাল গাজী ,সজীব মোল্লা, খোরশেদ মোল্লাহ,মিনহাজ হাওলাদার ,মো. নজরুল ইসলাম, বারেক গাজী, বাবু গাজী , মো মোফাজ্জল মোল্লাহ, মো: রাসেল সহ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা পরিচালনায় করেন মোঃ আলামিন মোল্লাহ ,ফয়সাল,ফাহিম। ফাইনালে আর এন এম টিম, প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘ দল অংশগ্রহণ করে।
এতে ১৫/৮ পয়েন্টে প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘ দল হারিয়ে আর এন এম টিম দল চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ অর্জন করে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।