1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ই ফাল্গুনকে ভাষা শহীদ দিবস ঘোষণার দাবি প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হলেন মনোয়ারুল কাদির বিটু তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা আশুলিয়ায় সেনা সদস্যের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ: আ.লীগ নেতা কারাগারে আনোয়ারায় ৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আব্দুল করিম গ্রেপ্তার মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত ছাত্র রাজনীতি থেকে মন্ত্রীসভায়: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই ভুল করলে লিখবেন, চুপ থাকবেন না: সাংবাদিকদের প্রতি রতনের আহ্বান নাগেশ্বরীতে আল-কাওছার মেরিট মাদরাসার ১২ শিক্ষার্থী পেলো ফুল শিক্ষাবৃত্তি

কালিয়াকৈরে মালামাল লুটপাট কালে ৪ ভুয়া পুলিশ আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে আদালতের জব্দকৃত মালামাল লুটপাটকালে ঠাকুরপাড়া আলেশা মার্টের গোডাউন থেকে ৪ ভুয়া পুলিশকে আটক করে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা।

আটককৃতরা হলো উপজেলার ঠাকুরপাড়া এলাকার আক্কেল আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৮), নেত্রকোনার সফিউদ্দিনের ছেলে সাইফুল (৪০), ঢাকার পুরানা পল্টন এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে ফেরদৌস আহম্মেদ (২৯) ও উপজেলার ভান্নারা এলাকার সোনা মিয়ার ছেলে তুষার মিয়া (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার আলেশা মার্টের গোডাউনে পুলিশ পরিচয় দিয়ে প্রবেশ করে চার প্রতারক। পরে তারা গোডাউনে রক্ষিত আদালতের জব্দকৃত বিভিন্ন মালামাল পিকআপে তোলার করার চেষ্টা করে। তাদের হাতে আদালতের কোনো কাগজপত্র না থাকায় স্থানীয়রা চ্যালেঞ্জ করে।

এ সময় মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দিলে নৈশ টহল পার্টির এস আই ফজলুল ও এসআই সামাদ ঘটনাস্থলে এসে তাদের গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ জানান, পুলিশ পরিচয়ে তারা আলেশা মার্টে প্রবেশ করে। পরে আদালতের জব্দকৃত মালামাল লুটের চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD