
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে একুশের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে ভাষা শহীদদের প্রতি জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এর পক্ষ হতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এর পক্ষ থেকে মুন্সীগঞ্জ জেলা শহরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত।
উক্ত সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও তিনি মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, মুন্সীগঞ্জ এবং জেলা পরিষদ, মুন্সীগঞ্জ- এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।