
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগরের পশ্চিম সিংপাড়া কবরস্থানে ২৭টি কবর খুঁড়ে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী ) রাতে চোর চক্র পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থানে ঢুকে এমন তান্ডব চালায়।
স্থানীয় বাসিন্দা আবু বকর সিদ্দিক জানান,প্রতিদিনের মতো বৃহস্পতিবার ফজর নামাজ শেষে,তিনি কবর জিয়ারত করতে গিয়ে ২৭ টি কবর খোঁড়া দেখতে পান। পরে সে লোকজনকে খবর দিলে তারা তল্লাশি করে দেখে সাতটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোর চক্র। এর আগে দুই দফায় শ্রীনগরের বেজগাঁও করব খুঁড়ে ১১ টি খুলি এবং একই উপজেলার চারি গাঁও জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি হয়। দুই সপ্তাহের ভিতর চতুর্থ বারের মতো আবারো শ্রীনগর উপজেলায় কবর খুঁড়ে কঙ্কাল চুরি হওয়ার ঘটনায় উদ্বিগ্ন সেখানকার মানুষেরা।
মুন্সীগঞ্জ সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) এএসপি আনিসুর রহমান জানান,চোর চক্র ধরার চেষ্টায় তারা আজ থেকে জোর অভিযান পরিচালনা করবে। শীঘ্রই এরা ধরা পড়বে বলে বিশ্বাস করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।