
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে দু'টি অবৈধ ইটভাটার চুল্লি ও ইট প্রস্তুতকারী যন্ত্রপাতি গুড়িয়ে দেয়া সহ ভাটা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন।
শনিবার (০১ মার্চ) উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে অবস্থিত এইচ এম ব্রিক্স ও ডিবিসি ব্রিকসে নামের দুটি অবৈধভাবে গড়ে উঠা ইটেরভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রৌশন আহমেদ।
সূত্রে জানা যায়, মহামান্য হাই কোর্ট বেঞ্জ এর আদেশ অনুসারে ঢাকা জেলা প্রশাসন অবৈধ ভাবে গড়ে উঠা সকল অবৈধ ইটেরভাটা বন্ধের আদেশ প্রদান করেন। এবং ১৫ দিনের মধ্যে ভাঙার আদেশ দেন।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক জানান, ঢাকা জেলা প্রশাসক স্যারের অনুমতিক্রমে ধামরাইয়ে সকল শ্রেণীর অবৈধ ইটভাটা কার্যক্রম বন্ধ সহ স্থাপনা ভেঙে দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।