
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রোববার (২ মার্চ)গভীর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে
পৌর শহরের মহলবাড়ি এলাকা থেকে সুমন ইসলাম (১৮) নামে এক মাদক কারবারিকে আটক করে।
এ সময় তার কাছে ২০০ গ্রাম গাঁজা ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সুমন মহলবাড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে। ওই রাতেই যৌথবাহিনী তাঁকে ইউএনও'র কাছে নিয়ে গেলে ইউএনও রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক আইনে সুমনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, আসামিকে ৩ মার্চ মোমবার সকালে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।